1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা যুবদলের প্রস্তাবিত আহবায়ক কমিটি

  • প্রকাশকালঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৫৭৭ জন পড়েছেন
মনির আহমেদ :
কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার তিনটি সাংগঠনিক ইউনিট লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা যুবদলের প্রস্তাবিত আহবায়ক কমিটি কুমিল্লা দক্ষিন জেলা যুবদলের সভাপতি ভিপি আশিকুর মাহমুদ ওয়াসিমের নিকট জমা দেয়া হয়েছে। কমিটির একটি অনুলিপি কুমিল্লা বিভাগে যুবদল পুনর্ঘঠনে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের কাছেও জমা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন এ অঞ্চলের যুবদলে পদপ্রত্যাশি নেতারা। লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবুল হাসেম মানুু, লাকসাম উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন-আহবায়ক আবদুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক প্রফেসর আলী মুর্তজা ভুঁইয়া, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব সরওয়ার জাহান ভুঁইয়া দোলন এবং লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ন-আহবায়ক মনির আহমেদের উপস্থিতিতে মঙ্গলবার বিকালে জেলা যুবদল সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের ব্যাক্তিগত কার্যালয়ে উপস্থিত হয়ে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার উল্লেখিত তিনটি সাংগঠনিক ইউনিটের প্রস্তাবিত আহবায়ক কমিটি যৌথভাবে হস্তান্তর করেন লাকসাম উপজেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন মুশু, লাকসাম পৌরসভা যুবদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান ফারুক, মাহবুবুর রহমান মানিক, লাকসাম উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আনিছুর রহমান দুলাল, লাকসাম পৌরসভা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আবু বকর সিদ্দীকি মিল্টন, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক রহমত উল্লাহ জিকু, লাকসাম উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম গাদ্দাফী, মনোহনরগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুল বাতেন, লাকসাম পৌরসভা যুবদলের সাবেক সহ-সভাপতি কামাল হোসেন, লাকসাম উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, পৌরসভা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল মোমেন লিটন, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ন-সম্পাদক কামরুজ্জামান, যুবদল নেতা সফিকুর রহমান বাদল, ফারুক হোসেন, আফজল হোসেন, শাহ নুরুল আলম, আবুল হাসেম, আনিছুর রহমান, আতিকুর রহমান, ইয়াছিন ফরাজি, আমান উল্লাহ প্রমুখ। কমিটি জমা নেয়ার সময় জেলা কুমিল্লা জেলা যুবদল সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম লাকসাম-মনোহরগঞ্জে যুবদলে পদ প্রত্যাশি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এবং আগামীর আন্দোলন সংগ্রামের জন্য যুবদলকে শক্তিশালী করতে সকলকে মিলেমিশে কাজ করার নির্দেশনা দেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম