1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সাটিয়াজুরী রেলস্টেশন যেন ভূতের বাড়ি!

  • প্রকাশকালঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৩৯৫ জন পড়েছেন

সিদ্দিকুর রহমান মাসুম, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার সীমান্তবর্তী ঢাকা-সিলেট রুটের ব্রিটিশ আমলের সাটিয়াজুরী রেলস্টেশনটি বন্ধ রয়েছে। সেখানে নেই কোনো ট্রেন; স্টেশনটি দেখে মনে হয় যেন ভুতুড়ে স্থান! চারদিকে খাঁ খাঁ করছে।

স্টেশনটি বন্ধ থাকায় এলাকার জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এ ছাড়া নষ্ট হচ্ছে সরকারের লাখ লাখ টাকার সম্পদ।

জানা যায়, একসময় আশপাশের শতাধিক গ্রামের মানুষ এ স্টেশন থেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন। একমাত্র যোগাযোগমাধ্যমই ছিল সাটিয়াজুরী রেলস্টেশন। সে সুবাদে যাত্রীর পদভারে মুখর থাকত এ স্টেশনটি। দিনভর থাকত কর্মব্যস্ততা।

এলাকাবাসী জানান, ব্রিটিশ আমলে এ রেলস্টেশনটি চালু হয়। সে সময় একাধিক ট্রেন থামত। পরে ধীরে ধীরে এ স্টেশনে ট্রেনের সংখ্যা কমতে থাকে। বর্তমানে করোনাভাইরাসের কারণে লোকাল ট্রেনগুলোও থামছে না। এতে এ রেলস্টেশন একটি পরিত্যক্ত রেলস্টেশনে পরিণত হচ্ছে।

তা ছাড়া এক যুগেরও বেশি সময় ধরে এখানে স্টেশনমাস্টার না থাকায় নষ্ট হচ্ছে স্টেশনের সরকারি সম্পত্তি।

সরেজমিন গিয়ে দেখা যায়, রেলস্টেশন বলতে শুধু ব্রিটিশ আমলের সেই পাকা ভবনটিই আছে; তাও আবার পশুপাখির আবাসস্থলে পরিণত হয়েছে। অফিস কক্ষের দরজা-জানালাগুলোও ভেঙে গেছে। ভেতরে তাকালে দেখা যায়, অনেক জিনিস ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। নষ্ট হচ্ছে অনেক মূল্যবান জিনিস।

সাটিয়াজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সরকার মো. শহীদ ও ভাদেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবদুল হাশিম জানান, এ রেলস্টেশনটি একসময় খুবই জনপ্রিয় ছিল। ১৯৯৮-৯৯ সালে সরকার স্টেশনটিকে বন্ধ ঘোষণা করলে এলাকার মানুষ অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

তিনি বলেন, আগে স্টেশনমাস্টার আপ ও ডাউন ট্রেন স্টপিজ দিতেন। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই আবারও সরকার স্টেশনটিকে বন্ধ ঘোষণা করে। ফলে এলাকার প্রায় শতাধিক গ্রামের জনদুর্ভোগ বেড়ে যায়। এ স্টেশন থেকে আশপাশের কয়েকটি গ্রামের মৃৎশিল্পীরা তাদের পণ্যগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। তা ছাড়া ওই এলাকার কৃষকরা খুব উপকৃত হতেন এ স্টেশনের কারণে।

এলাকাবাসীর দাবি, এ সাটিয়াজুরী রেলস্টেশনটি চালু করে ট্রেন স্টপিজ দিলে আবারও প্রাণচাঞ্চল্য পাবে। দুর্ভোগ লাঘব হবে এখানকার শতাধিক গ্রামের।

সূত্র : যুগান্তর।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম