1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কোমায় উত্তর কোরিয় নেতা কিম জং উন

  • প্রকাশকালঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৪৩৬ জন পড়েছেন

আন্তর্জাতিক ডেস্ক  : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন কোমায় আছেন। তার বোন কিম ইয়ো জং দেশ পরিচালনায় সহায়তা করতে প্রস্তুত রয়েছেন। এমন আশঙ্কার কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার একজন কূটনীতিক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা দাবি করেন, উত্তর কোরিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী কিম জং-উন নিজের ওপর চাপ কমাতে তার বোন ও অন্যান্যদের ওপর বেশকিছু নীতি-নির্ধারণী দায়িত্ব দিয়েছেন। এর কয়েকদিনের মাথায় কিমের গুরুতর শারীরিক পরিস্থিতির গুঞ্জন শোনা গেল। কিমের বোন ইয়ো-জং এখন প্রকৃতপক্ষে দেশটির ‘দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি’ বলেই ধারণা দক্ষিণের গোয়েন্দা সংস্থার।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জংয়ের অধীনে কর্মরত চ্যাং সং মিন তার দেশের গণমাধ্যমকর্মীদের বলেছেন, কিম কোমায় আছেন। তবে তার জীবনের অবসান ঘটেনি।
চ্যাং বলেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার পদে সম্পূর্ণ উত্তরাধিকার কাঠামো গঠন করা হয়নি। দীর্ঘকাল ধরে তো আর শূন্যতা বজায় রাখা যায় না। সে কারণে কিম জং উনের বোন কিম ইয়ো জংকে সামনে নিয়ে আসা হচ্ছে।

অবশ্য কিম জং উনের অসুস্থতা কিংবা মৃত্যুর গুজব ছড়ানোর বিষয়টি নতুন নয়। এর আগে গত এপ্রিল মাসে দীর্ঘদিন ধরে তাকে জনসম্মুখে না দেখা যাওয়ার পর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অবশেষে একটি সার কারখানা উদ্বোধনের সময় প্রকাশ্যে আসেন তিনি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম