1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মাফিয়া ডন চরিত্রে ফারজানা ছবি

  • প্রকাশকালঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪৯ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : নাট্যাভিনেত্রী হিসেবে দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি। এসব চরিত্রে রূপদান করে দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছেন। এবার একটি ধারাবাহিক নাটকে মাফিয়া ডন হিসেবে অভিনয় শুরু করেছেন তিনি। নাটকের নাম ‘সংকটে সংকট’। জাহিদ বাবুলের রচনায় এটি পরিচালনা করছেন তুষার খান।

এরই মধ্যে নাটকের প্রথম পর্যায়ের শুটিং শেষ হয়েছে। নাটকে ফারজানা ছবির চরিত্রের নাম গুলজান। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনয় জীবনে এই প্রথম মাফিয়া ডনের চরিত্রে অভিনয় করছি।

মেয়েটি আন্ডারওয়ার্ল্ডের ডন হিসেবেই কাজ করে; কিন্তু সেভাবে কেউই তাকে বুঝতে পারে না। আসলে নেতিবাচক চরিত্রে অভিনয় করা মোটেও সহজ কাজ নয়। এখানে নানা ধরনের ভ্যারিয়েশন আছে।

তবে শুরুর দিকে কিছুটা অস্পষ্টতা থাকলেও পরে আর বুঝতে সমস্যা হয়নি। আশা করছি, নাটকটিতে আমার এ নবরূপকে দর্শক উৎসাহিত করবেন।’ এদিকে দীর্ঘ বিরতি কাটিয়ে এখন নিয়মিত অভিনয় করছেন এ অভিনেত্রী। মুজিবুল হক খোকনের পরিচালনায় ‘আরশীনগর’ এবং কায়সার আহমেদের ‘গোলমাল’ নাটকেও কাজ করছেন এখন। এছাড়া নতুন একাধিক ধারাবাহিক নাটকে অভিনয়ের কথা চলছে তার।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম