1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আইপিএলের সূচি প্রকাশ

  • প্রকাশকালঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১১ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : অবশেষে আইপিএলের লিগ পর্যায়ের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। শঙ্কা থাকলেও, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ম্যাচটির মাধ্যমে শুরু হবে আইপিএলের ১৩তম সংস্করণ।

পরদিনই টুর্নামেন্ট চলে যাবে দুবাইয়ে। ২০ সেপ্টেম্বর দিল্লী ক্যাপিটালসের মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব। এর পরদিন সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে লড়বে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

শারজায় এবারের আইপিএলের ১ম ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর। মুখোমুখি লড়বে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।

আসরের ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে, ২০ টি ম্যাচ হবে আবুধাবিতে আর ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে শারজায়। দিনে ২টি করে ম্যাচ শুরু হবে ৩ অক্টোবর থেকে। সবমিলিয়ে মোট ১০ দিন দু’টো করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো শুরু হবে আরব আমিরাত সময় দুপুর ২টা ও সন্ধ্যা ৬টায়।

লিগ পর্যায়ের খেলা চলবে ৪৬ দিন। লিগের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে শারজায়, লড়বে সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স।

তবে লিগপর্যায়ের সূচি প্রকাশ করা হলেও, প্লে অফ এবং ফাইনালের সূচি এখনো প্রকাশ করা হয়নি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম