1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চাঁদের পাথর বিক্রি করার ঘোষণা

  • প্রকাশকালঃ রবিবার, ১৭ মে, ২০২০
  • ৪২৩ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : চাঁদ থেকে খসে পৃথিবীতে এসে পড়া এক টুকরো পাথর বিক্রির ঘোষণা দেয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এ পাথরের ওজন ৩০ পাউন্ড বা সাড়ে ১৩ কেজি। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘এনডব্লিউএ ১২৬৯১’। চাঁদ থেকে পাওয়া পাথরগুলোর মধ্যে এটি পঞ্চম বৃহত্তম। লন্ডনের ক্রিস্টি নিলাম হাউসে বিক্রি হচ্ছে এই দুলর্ভ বস্তু। তবে পাথরটি নিলামে বিক্রি হচ্ছে না।

এর নির্ধারিত মূল্য ধরা হয়েছে ২৫ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মূদ্রায় প্রায় ২১ কোটি ১০ লাখ টাকা!)। এই মূল্য দিয়ে যে কেউ এক টুকরো চাঁদকে নিজের ঘরে রেখে দিতে পারবেন।

এ বিষয়ে ক্রিস্টির সায়েন্স অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রি বিভাগের প্রধান জেমন হাইসলপ বলেন, বিরল এক ঘটনায় পাথরটি পৃথিবীবাসীর কাছে এসে পৌঁছেছে। চাঁদের বিশ্বমানের নমুনা সংগ্রহের এটি একটি অসাধারণ সুযোগ।

চাঁদের ওপর উল্কাপাতের ফলে দুই বছর আগে পাথরটি কমপক্ষে ২ লাখ ৩৯ হাজার মাইল পাড়ি দিয়ে সাহারা মরুভূমিতে পড়ে। এটি অনেকটা ফুটবলের আকার।

১৯৭২ সালে অ্যাপোলো সিক্সটিনের নভোচারীদের আনা চাঁদের পাথর ‘বিগ মুলি’র ওজন ছিল ২৬ পাউন্ড বা ১১.৭ কেজি। ‘এনডব্লিউএ ১২৬৯১’ তার চেয়েও বড়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম