1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বাফুফের নির্বাচনে যারা লড়ছেন

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৬০৭ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন মনোনয়নপত্র সংগ্রহ করা ৪৯ প্রার্থী। আগামী ৩ অক্টোবর হতে যাওয়া বাফুফে নির্বাচন-২০২০-এ অংশ নেয়ার জন্য গত তিন দিন ধরে সংগ্রহ করা মনোনয়নপত্র পূরণ করে মঙ্গলবার জমা দেন পদপ্রর্থীরা। নির্বাহী কমিটি গত সোমবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করে।

বাফুফে নির্বাচনে ২১ পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য সভাপতি পদে তিন, সিনিয়র সহ-সভাপতি পদে দুই, সহ-সভাপতি পদে আট এবং কার্যনির্বাহী সদস্য পদে ৩৬ জনসহ মোট ৪৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাজধানীর সোনারগাঁ হোটেলে ৩ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট দিয়ে ১৩৯ জন কাউন্সিলর বাফুফের কার্যনিবাহী কমিটির ২১ পদে চার বছরের জন্য প্রতিনিধি ঠিক করবেন।

নির্বাচনের তফসিল অনুসারে, ১১ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৮ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার, ১৩ সেপ্টেম্বর বিকাল ৩টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৩ অক্টোবর নির্বাচন হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বয়স ৪৮ বছর। তবে এই ফেডারেশনের প্রথম ৩৬ বছরের তুলনায় বেশি আলোচনায় সর্বশেষ ১২ বছর। বেশকিছু কারণে শেষ ১২ বছর সবচেয়ে বেশি আলোচিত। এই এই এক যুগের আলোচিত সময়ে যাকে ঘিরে সকল আলোচনা হয়েছে তার নাম কাজী মোহাম্মদ সালাউদ্দিন। টানা চতুর্থবার বাফুফে সভাপতি হতে যিনি ইতোমধ্যে পূর্ণ প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছেন। বহুল আলোচিত এই নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের বিপক্ষে লড়বেন বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক। সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুস সালাম মুর্শেদীর বিপক্ষে লড়বেন আরেক সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম।

সহ-সভাপতি পদের প্রার্থীরা হলেন- মহিউদ্দিন আহমেদ মহি, তাবিথ আউয়াল, শেখ মুহাম্মদ মারুফ হাসান, এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ, কাজী নাবিল আহমেদ, আমিরুল ইসলাম বাবু, আতাউর রহমান ভূঁইয়া মানিক ও ইমরুল হাসান।

আর কার্যনিবাহী সদস্যের জন্য ১৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৬ জন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম