লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম গোবিন্দপুর ইউনিয়নে বিভিন্ন দপ্তরের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পে কার্যক্রম পরিদর্শন, উপকরন বিতরন ও মতবিনিময় সভা গতকাল সোমবার (১৪সেপ্টেম্বর) উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় ভুমিহীনদের মাঝে খতিয়ান, এলজিএসপির ফগার মেশিন, চিকিৎসা সরঞ্জাম, সুরক্ষা সামগ্রী, শিক্ষার্থীদের মাঝে খেলা-ধুলা সামগ্রী, মৎস উন্নয়ন প্রকল্পে জেলেদের মাঝে এ,আই,জি,এ সেলাইন মেশিন, সামাজিক নিরাপ্তা বিভিন্ন ভাতা, একটি বাড়ী একটি খামারের প্রকল্পের ঋণ সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
গোবিন্দপুর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর। বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়াম্যান এডভোকেট ইউনুছ ভুইয়া, নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম, পৌর মেয়র আবুল খায়ের, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভুূমি উজালা রানী চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply