1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

‘শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে ভাবা হচ্ছে’

  • প্রকাশকালঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭৬ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : করোনা পরিস্থিতির কারণে বন্ধ হওয়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘চিন্তাভাবনা করছে’ বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আমরা এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর (শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি) দিয়ে দিয়েছি। তারা চিন্তাভাবনা করছে কী করা যায়। (মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে) কওমি মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে।

সোমবার মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় সাংবাদিকদের প্রশ্নে এ তিনি এসব কথা বলেন।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, (মন্ত্রিপরিষদ বিভাগের) লেটেস্ট যে সার্কুলার, তাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর (বিষয়টি) ছেড়ে দিয়েছি। কারণ এখন আর সেন্ট্রালি অত বড় এমবার্গো দেওয়ার মতো অবস্থা নেই।

তিনি বলেন, গত ১০-১২ দিন আগে জার্মানিতে কথা বললাম, তারা সব ওপেন করে দিচ্ছে, যদিও (সংক্রমণ) ধরা পড়ছে। কিন্তু কী করবে, কত দিন আর বন্ধ রাখা যাবে?

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে।

তবে অনলাইনে পাঠদান চলছে। কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে সেই অপেক্ষায় শিক্ষার্থীরা। এরই মধ্যে পিইসি পরীক্ষা বাতিল করা হয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়ার চিন্তাভাবনা চলছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম