1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই এবারের আইপিএল

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৭ জন পড়েছেন
স্পোর্টস ডেস্ক :

আইপিএলের ইতিহাসে এই প্রথম কোনও উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না। মহামারির মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

আগামী শনিবার আইপিএলের উদ্বোধন। প্রথম ম্যাচে মুখোমুখি রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল আছেন সংযুক্ত আরব আমিরাতে। হয়তো টসের আগে তারাই ঘোষণা করে দেবেন, উদ্বোধন হয়ে গেল। কোনও অনুষ্ঠান তো হবেই না, এমনকি আট দলের অধিনায়কদের রাখার কথা হচ্ছিল। সেটাও শেষ পর্যন্ত হবে কি না, নিশ্চয়তা নেই। সৌরভেরা মনে করছেন, কোনও কিছুরই দরকার নেই।

সচিব জয় শাহের উদ্বোধনে থাকা নিয়ে সংশয় দেখা গিয়েছিল। তিনি দেশে ফিরে এসেছেন, বাবা অমিত শাহের অসুস্থতার কারণে। সচিবের এমন ভাবে দেশে ফিরে আসা নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে যে, স্বরাষ্ট্রমন্ত্রীর ডাক্তারি রিপোর্টে কি গুরুতর কিছুর ইঙ্গিত মিলেছে? না হলে তড়িঘড়ি দেশেই বা ফিরে আসবেন কেন পুত্র জয়?

তবে শনিবার উদ্বোধনের আগে তিনি ফের আরবর আমিরাতে পৌঁছে গেলেও অবাক হওয়ার কিছু নেই। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অতীতে শাহরুখ খান, সালমান খান থেকে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফসহ অনেকেই মঞ্চ মাতিয়ে গিয়েছেন। এবারে সেই সম্ভাবনা নেই। তবে টিম মালিক হিসেবে শাহরুখ খান বা প্রীতি জিনতা উপস্থিত থাকেন কি না, সেটা অবশ্য দেখার বিষয়।

এছাড়া এবারে থাকছে না কোনও চিয়ারগার্লও। কোভিড-১৯ পরিস্থিতিতে মাঠের মধ্যে খুবই কম সংখ্যক ব্যক্তিদের রাখা হচ্ছে। জানিয়ে দেওয়া হয়েছে, চিয়ারগার্ল থাকবে না। সব দিক দিয়েই এবার হবে অন্য রকম এক আইপিএল।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম