1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আউটলেট উদ্বোধন

  • প্রকাশকালঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৮০ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ বাজারে রবিবার (২০সেপ্টেম্বর) সকালে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ৩০৮তম এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং অফিসার আলহাজ্ব আবেদ আহাম্মদ খান। মুদাফ্ফরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, স্ট্যান্ডার্ড ডিজাইন এন্ড ডেভেলাপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোঃ দলিলুর রহমান মানিক, ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মনির হোসেন, লাকসাম আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মহিন উদ্দিন খান, সৌদি আরব প্রবাসী মোঃ হাজী শফিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ি আবুল কাশেম, মোঃ দুদু মিয়া প্রখুখ।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের এ ইউনিটগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থিক প্রয়োজন পূরণে কাজ করবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ব্যাংক এ সংকটের শুরু থেকেই সব শাখা, উপ-শাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট ও বিকল্প ব্যাংকিং প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের আন্তরিকভাবে সেবা দিয়ে যাচ্ছে। মানসম্পন্ন ও প্রযুক্তিসমৃদ্ধ সেবা অব্যাহত রাখতে ব্যাংকারদের নির্দেশনাও দেন তারা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম