1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ঐতিহাসিক রিও কার্নিভাল স্থগিত

  • প্রকাশকালঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭৯ জন পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক :

করোনার থাবায় বিশ্বের অনেক উৎসব-আয়োজন থমকে গেছে। এবার করোনার কারণে সাম্বা নিত্যের তালে বিশ্বখ্যাত রিও কার্নিভাল হচ্ছে না। প্রতিবছর আলো ঝলমলে কার্নিভ্যাল প্যারেডে উজ্জ্বল হয়ে ওঠে ব্রাজিলের রিও ডি জেনিরো শহর। রং-বেরঙের পোশাকে রাতভর চলে ঐতিহ্যবাহী সাম্বা নাচ। তবে এবার সেই আনন্দ কেড়ে নিল করোনাভাইরাস। ব্রাজিলে নিয়ন্ত্রণহীন সংক্রমণের কারণে আগামী ফেব্রুয়ারিতে কার্নিভ্যাল প্যারেড স্থগিত করেছেন আয়োজকরা। খবর বিবিসির।

প্রতিবছর রিও শহরে কার্নিভ্যালের আয়োজন করে ইন্ডিপেন্ডেন্ট লিগ অব রিও ডি জেনিরো সাম্বা স্কুলস (লাইসা)। বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি জর্জি কাস্তানহেরা বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই অনুষ্ঠান স্থগিত করতেই হবে। ভ্যাকসিন না থাকলে কার্নিভ্যাল আয়োজন কঠিন। পর্যাপ্ত সুরক্ষা ছাড়া কার্নিভ্যাল হওয়ার কোনও উপায় নেই।’মনোহরী এ আয়োজন দেখতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমুদ্রপাড়ের শহরটিতে হাজির হন লাখ লাখ পর্যটক।

বিশ্বের মধ্যে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ব্রাজিলে। সেখানে এখনও নিয়ন্ত্রণে আসেনি বৈশ্বিক এ মহামারি। এর মধ্যে আবার দেশটির দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত শহরই হচ্ছে রিও ডি জেনিরো। এ অবস্থায় লাখো মানুষের সমাগমে কার্নিভ্যাল আয়োজন করলে অনেক বড় ঝুঁকি তৈরি হতো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে লাইসার এ ঘোষণা শুধু তাদের অধীনে থাকা ১৩টি সাম্বা স্কুলের জন্যই প্রযোজ্য। সাম্বা নাচ ছাড়াও কার্নিভ্যালে আরও অনেক ধরনের অনুষ্ঠান হয়। সেগুলো নিষিদ্ধের বিষয়ে এখনও কিছু জানায়নি রিও কর্তৃপক্ষ।

উল্লেখ্য, দেশটিতে এ পর্যন্ত ৪৫ লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষের।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম