1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চলচ্চিত্রে নতুন মুখ প্রিয়মনি

  • প্রকাশকালঃ রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৪৩৪ জন পড়েছেন

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :

তার স্বপ্ন ছিল শোবিজে কাজ করার। অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে। এরই মধ্যে ছবিটির শ্যুটিংয়েও অংশ নিয়েছেন। এতে প্রিয়মনি চিত্রনায়ক শিপনের বিপরীতে অভিনয় করছেন।

‘ভালোবাসার প্রজাপতি’ ছবিটি পরিচালনা করছেন রাজু আলীম ও মাসুমা তানি।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিটির গল্প লিখেছেন রাজু আলীম, চিত্রনাট্য রচনা করেছেন খালিদ মাহবুব তুর্য। গত ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ছবিটির শ্যুটিং।

তার দেশের বাড়ী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাংশা পৌরসভা এলাকায়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করছেন।

‘ভালোবাসার প্রজাপতি’ ছবিতে প্রিয়মনি-শিপন ছাড়া আরও অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি, অভিনেতা, প্রযোজক ও পরিচালক রাজু আলীম, লাক্স তারকা তানিন তানহা, ডিজে সোনিকাসহ আরও অনেকে।

এ বিষয়ে শনিবার সকালে নবাগত প্রিয়মনি বলেন, ‘ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল শোবিজে কাজ করব। চলচ্চিত্রের মাধ্যমে স্বপ্ন পূরণ হচ্ছে। অভিষেকেই ভালো একটি ছবিতে যুক্ত হতে পেরে ভালো লাগছে। রাজু আলীম ভাই ভালোবেসে চলচ্চিত্রে নাম দিয়েছেন প্রিয়মনি। অভিনয়ের মাধ্যমে সবার প্রিয়মনি হতে চাই। ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী।’

তিনি বলেন, ‘ছবিটির গল্প আমার অনেক ভালো লেগেছে। আশাকরি দর্শকদেরও ভালো লাগবে। ছবিটি আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে। কারণ, এই ছবিতে নিজেকে প্রমাণ করার সুযোগ আছে। যে কোন ধরনের ভালো চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে আমি সব সময়ই প্রস্তুত আছি।’

প্রিয়মনি আরও বলেন, ‘ভিন্নধর্মী ভালো গল্পের নিরিক্ষাধর্মী ও চ্যালেঞ্জিং যে কোনো ধরনের চরিত্রে আমি অভিনয় করতে চাই। একই সঙ্গে বাণিজ্যিক ও গল্প নির্ভর সব ধরনের সিনেমাতেও আমি নিয়মিত অভিনয় করতে চাই। সব সময় দর্শকের চাহিদাকেই প্রাধান্য দিতে চাই। একটা নির্দিষ্ট গন্ডি বা ক্যাটাগরিতে আটকে থেকে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ কম তাই নিজেকে বারবার ভাঙতে আপত্তি নেই।’ সবশেষ আমি চলচ্চিত্রকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করতে সদা প্রস্তুত আছি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম