1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আজ থেকে একাদশের অনলাইন ক্লাস শুরু

  • প্রকাশকালঃ রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৫২৩ জন পড়েছেন

অনলাইন ডেস্ক :

শুরু হয়েছে ২০২০-২১ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির ক্লাস। রোববার (৪ অক্টোবর) থেকে ক্লাস শুরু হয়। তবে করোনা ভাইরাসের কারণে এবার ক্লাস হবে অনলাইনে।

আজ রোববার সকাল ১০টায় ঢাকা কলেজে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল শ্রেণি কার্যক্রমের উদ্বোধন করবেন।

এদিকে অনলাইনে ক্লাস নেয়ার জন্য রাজধানীর কিছু কলেজের সক্ষমতা থাকলেও নেই বেশিরভাগ কলেজের। একই পরিস্থিতি সারাদেশেই। শিক্ষা বোর্ডগুলো নির্দেশনা দিলেও গ্রাম ও মফস্বলের কলেজগুলোতে তেমন কোনো প্রস্তুতি নেই বলেই বোর্ড সূত্রে জানা গেছে। সে ক্ষেত্রে এসব কলেজের পক্ষ থেকে স্বশরীরে ক্লাস নেয়ার আবদারও বোর্ডে জমা পড়েছে।

বেশ কয়েকটি কলেজ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইন্টারনেটের দাম, কম গতির ইন্টারনেট ও ডিভাইস স্বল্পতার কারণে ক্লাসে অংশ নেওয়া কঠিন হয়ে পড়বে। এছাড়া গ্রাম ও মফস্বলের বেশিরভাগ শিক্ষকরাই তথ্যপ্রযুক্তিতে খুব একটা দক্ষ নন।

এর আগে, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার থেকে একাদশ শ্রেণির অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেয়া হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম