চা বিক্রেতা আবু মিয়া, নাঙ্গলকোট থেকে.
চা বিক্রি করে সংসার চলে। প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত থানায় সামনে ছোট্ট এই টং দোকানে চা বিক্রি করি। যার বিক্রি হয় ৩ হাজার টাকা থেকে ৩ হাজার ৫ শত টাকা পর্যন্ত। করোনাকালিন সময় নেমে আসে সংসারে অশান্তির ছায়া। দেখা দেয় অভাব আর অভাব। সারাদেশে লক ডাউন। দোকান খোলার কোনো সুযোগ নেই। কি করবো বুঝে উঠতে পারছি না। তার পরেও কয়েক বার আসছি দোকান খোলার জন্য। কিন্তু ভয় করে! যদি জেল জরিমানা করে। দোকানের সামনে বসে বসে চিন্তা করি। কি করবো? কি ভাবে সংসার চলাবো। কার কাছে যাবো।
হৃদয়ভার আক্রান্ত কন্ঠে এ সব কথা বলেন চা বিক্রেতা আবু মিয়া। তিনি কুমিল্লার নাঙ্গলকোট থানার সামনে ১৩-১৫ বছর ধরে চাঁ বিক্রি করে আসছেন। যা বিক্রি করে পরিবারে এক স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে নিয়ে সংসার চলে তার। সে পৌর সদরের হরিপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত. ইসহাক মিয়ার ছেলে।
তিনি আরো বলেন, নিজের জমানো সামান্য কিছু টাকা ছিলো। লক ডাউন সময় ওই টাকা দিয়ে মাস খানের মতোন পরিবার চালাই। কি করবো, বসে বসে আর কয়দিন চলা যায়। এদিকে বেশকিছু টাকাও ধার নিয়েছি। পরে কোনো উপায় না পেয়ে নাইট ডিউটির কাজ নি। নাঙ্গলকোট হইতে নাথেরপেটুয়া পর্যন্ত সড়কের উন্নয়ন কাজের চলছে। আর তিনি সেই রাস্তায় নাইট ডিউটির (দারোয়ানের চাকরি) করি। যা মাসিক বেতন ৭ হাজার টাকা। ওখানে ২ মাসের মতোন কাজ করি। এতে কোন মতে সংসার চলে।
তিনি বলেন, সরকার সহয়তা সামগ্রী দিয়েছে। আর মনে বড় আশা নিয়ে কাউন্সিলর, মেয়র ও উপজেলা প্রসাশনের কাছে গেলে তারা বলে এগুলো রিক্সা চালকদের জন্য। তোমাদের জন্য বরাদ্দ আসেনি। এ করোনাকালীন সময়ে একটু সরকারি সহয়তা পাইনি। সারাদেশে দোকান খোলার ঘোষণা দিলেন সরকার। তাই তিনি দোকান খোলে আরাব চা বিক্রি শুরু করেন৷ আগের মতোন বেচা বিক্রি নেই। এখন আর মানুষও দোকানে ভিড় জমায় না। বর্তমানে তিনি প্রতিদিন ১ হাজার টাকা ১ হাজার ৫ শত টাকা পর্যন্ত চা বিক্রি করছেন। এতে কোন মতে তার সংসার চলে।
Leave a Reply