1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আসছে ৭ ফুট ৬ ইঞ্চি লম্বা ফাস্ট বোলার!

  • প্রকাশকালঃ রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৬১৬ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসসহ একের পর এক দুর্দান্ত বোলার‌ বিশ্ব ক্রিকেটকে উপহার দিয়েছে পাকিস্তান। এবার বিশ্ব ক্রিকেটে আরও একটি চমক উপহার দিতে চলেছে পাকিস্তানি ক্রিকেট। তিনি মুদাসসর গুজ্জর। বোলিংয়ে আকরাম-ইউনুসদের রেকর্ড ভাঙবেন কি না তা হয়তো সময় বলবে। কিন্তু নিজের উচ্চতার জন্য ইতিমধ্যেই শিরোনামেচলে এসেছেন পিএসএলে লাহোর কোয়ালান্ডার্স দলের এই খেলোয়াড়।

জানা গেছে, মুদাসসরের উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি। এর আগে পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলা ইরফান খানের উচ্চতা ছিল ৭ ফুট ১ ইঞ্চি। কিন্তু তার থেকেও লম্বা মুদাসসর। মুদাসসরের জুতার সাইজ শুনলেও অবাক হবেন। ২৩.‌৫ সাইজের জুতো পরতে হয় তাকে। গত বছর ৬ নভেম্বর লাহোর কোয়ালান্ডার্সের ডেভেলপমেন্ট প্রজেক্টে সেখানকার ক্যাম্পে যোগ দেন এই ক্রিকেটার। ক্যাম্পের কোচেদের তত্ত্বাবধানে চলে ট্রেনিংও।
এত লম্বা হওয়ায় ফিটনেসে কিছু সমস্যা হলেও মুদাসসর আশাবাদী এই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে একদিন দেশের জার্সি পরবেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাজ সাদিক নামে এক সাংবাদিক মুদাসসরের কয়েকটি ছবি শেয়ার করেন। তারপর থেকে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম