নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে অন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া ছিদ্দিকা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম সুজন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হকের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অপরদিকে বুড়িচং উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগো আন্তজার্তিক দুযোগ প্রশমন দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার এর নেতৃত্বে এক বণার্ঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু, বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌশনারা বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল , উপজেলা যুবলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খাঁন। আরো উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নীখিল চন্দ্র শীল, উপস্থিত ছিলেন উপজেলাআওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রশিদ, আওয়ামীগ নেতা মোঃ আব্দুর রশিদ পেপার, পীর যাত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার, উপজেলা যুবলীগের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন ভূইয়া, যুবলীগ নেতা মোঃ জহিরুল ইসলাম জহির, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের ইঞ্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগ নেতা মোঃ দুলাল হোসেন মাষ্টার, মোঃ আক্তার হোসেন মেম্বার, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী মোঃ হুমায়ুন কবির, মোঃ মঞ্জুর আলম, কার্য সহকারী বাপ্পি রানী, ফখরুল ইসলাম, সাহাদাৎ হোসেন প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের বিভাগীয় কর্মকর্তা কর্মচারী এবং রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply