1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশকালঃ শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪৯৭ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
‘নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় কুমিল্লার লাকসামে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লাকসাম থানা পুলিশের আয়োজনে একযোগে লাকসাম উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌর ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে এ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার আজগরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে লাকসাম থানার সহকারী উপ-পরিদর্শক বশির উদ্দিন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন। এসময় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার জাকির হোসেন, আজগরা বাজার পরিচালনা কমিটির সভাপতি অহিদুর রহমান, ইউপি সদস্য মোবারক হোসেন, সাংবাদিক মোজাম্মেল হক আলম প্রমুখ। নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে করণীয় প্রসঙ্গে মতামত ব্যক্ত করেন স্থানীয় গৃহিণী কুলসুম বেগম, কলেজ ছাত্রী সুমা দাশ চম্পা, স্কুল ছাত্রী সাথী রাণী দেবনাথ।
সমাবেশে ইউপি সচিব রফিকুল ইসলাম, সদস্য মজিবুর রহমান, আকতার হোসেন, বাচ্চু মিয়া, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক শাহজালাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।
একই সময় লাকসাম থানা পুলিশের আয়োজনে উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌর ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে পুলিশ ও জনগণের করণীয় প্রসঙ্গে উন্মুক্ত আলোচনা করা হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম