1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

৩ লাখ ২০ হাজার ছাড়াল বিশ্বে করোনায় মৃত্যু

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৪২৪ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাস প্রতিনিয়ত নিজের রূপ পরিবর্তন করে তাণ্ডব চালিয়ে যাচ্ছে একের পর এক দেশে।  ফলে করোনায় আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে।

মঙ্গলবার করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার তাদের সর্বশেষ পরিসংখ্যানে জানিয়েছে, করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা ৩ লাখ ২০ হাজার ১৩৪ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ৯১ হাজার ৩২৬ জন।

তবে অপরদিকে সুস্থ হওয়ারও সুখবর জানানো হয়েছে। তারা বলছে এ পর্যন্ত বিশ্বব্যাপী ১৯ লাখ ৭ হাজার ৪১৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গতকাল সোমবার একদিনে বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ৮৫৮ জন, মৃত্যু হয়েছে ৩৪৪৫ জনের। এছাড়া একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯ হাজারের বেশি করোনা রোগী। এ তথ্যও জানিয়েছে তারা।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ২৯৩ জন এবং মৃত্যু হয়েছে ৯১ হাজার ৯৮১ জনের। সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৩৮৩ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে রাশিয়া। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৬৭৮ জন। মৃত্যু হয়েছে ২৭২২ জন।

স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ১৮৮ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭০৯ জনের। মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৪ হাজার ৭৯৬ জন, আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৪০৬ জন। এছাড়া ইতালিতে নিহত হয়েছেন ৩২ হাজার ৭ জন।

করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশে নেয়া হয়েছে সতর্কতামূলক পদক্ষেপ। অধিকাংশ দেশেই মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে মানুষের চলাফেরার ওপর বিভিন্ন মাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

কোনো কোনো দেশে আরোপ করা হয়েছে সম্পূর্ণ লকডাউন, কোথাও কোথাও আংশিকভাবে চলছে মানুষের দৈনন্দিন কার্যক্রম। এ ধরনের পদক্ষেপ নেয়ার কারণে পৃথিবীর বিভিন্ন এলাকার প্রায় অর্ধেক মানুষ চলাফেরার ক্ষেত্রে কোনো না কোনো মাত্রায় নিষেধাজ্ঞার ওপর পড়েছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম