মোজাম্মেল হক আলম :
সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নে আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে অনুষ্ঠিত বর্ধিত সভায় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক মোঃ আবুল খায়ের ও যুগ্ম আহ্বায়ক মোঃ দলিলুর রহমান মানিক।
আজগরা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ জালালের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ মনিরুল ইসলাম রতন, মোশারফ হোসেন মজুমদার, চেয়ারম্যান ওমর ফারুক, গিয়াস উদ্দিন টিটু ও যুবলীগ নেতা নজরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া সুমন, সাজেদুল ইসলাম সজল, মাসুদ পারভেজ রনি, কাজী নাসির উদ্দিন রাশেদ, নিমাই সাহা, মোঃ মিজানুর রহমান, রমজান আলী রঞ্জু, মেম্বার হুমায়ুন কবির, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোঃ আব্দুল মমিন, জামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, নুরুন্নবী রতন, সাবেক মেম্বার শাহজাহান, সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান মুকুল, আব্দুল আজিজসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অভ্যন্তরীণ ভেদাভেদ ভুলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে আজগরা ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দের প্রতি আহবান জানান উপজেলা নেতৃবৃন্দ।
Leave a Reply