1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সুয়াগাজী বাজার হক এ্যালুমিনিয়াম এন্ড ক্রোকারিজে অগ্নিকান্ডে মালামাল পুড়ে ছাই

  • প্রকাশকালঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৫৬২ জন পড়েছেন

মাজহারুল ইসলাম বাপ্পি :

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী পশ্চিম বাজারস্থ হক এ্যালুমিনিয়াম এন্ড ক্রোকারিজ দোকান সহ পার্শ্ববর্তী ফার্নিচার দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় দশ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক।

জানা যায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী পশ্চিম বাজারস্থ হক এ্যালুমিনিয়াম এন্ড ক্রোকারিজ দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে সদর দক্ষিণ ফায়ার সার্ভিস টিম স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে হক এ্যালুমিনিয়াম এন্ড ক্রোকারিজ দোকানে থাকা (আর.এফ.এল, এ.সি.আই,আকিজ,বেঙ্গল,ই.পি.এল,এম.মোহাম্মদ ও হেমকো কোম্পানির ডিলারশিপ’র) প্লাষ্টিক আলমিরা সহ প্লাস্টিক ও সিরামিক’র মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় দশ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক সায়িদুল হক।

এ সময় পাশের একটি ফার্নিচার দোকানেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর শুনে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে সদর দক্ষিণ ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল করিম জানান,ফায়ার সার্ভিসের দুটি টিম কাজ করায় অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম