1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আজ নবমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

  • প্রকাশকালঃ রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৩৯৬ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : আজ নবমী, মণ্ডপে মণ্ডপে এখন বিদায়ের সুর। আর মাত্র একদিন পরেই সবাইকে কাঁদিয়ে কৈলাশে ফিরে যাবে দশভুজা দেবী দুর্গা। এবার দেবী এসেছেন দোলায় চড়ে, ফিরবেন গজে করে।

নবমীতে সকাল ৫টা ১৭ মিনিট থে সাড়ে ৭টা পর্যন্ত মহানবমী কল্পারম্ভ ও মহানবমীর বিহিত পূজা, সকাল ৯টা ৫৭ মিনিটে দশমীর বিহিত পূজা ও দর্পণ নিরঞ্জন। এ দিন অগ্নিকে প্রতীক করে দেবীকে আহুতি দেয়া হয়।

অগ্নি সব দেবতার যজ্ঞভাগ বহন করে যথা স্থানে পৌঁছে দিয়ে থাকেন। এদিন দুর্গাপূজার অন্তিম দিন। পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের দিন।

নবমী হচ্ছে উৎসবের রাত। এ ছাড়া নবমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মা দুর্গাকে দেখার জন্য ভিড় হয় দর্শনার্থীদের।

তবে করোনাভাইরাসের কারণে এবার পূজার উৎসবের আয়োজন সীমিতি করা হয়েছে। নবমীর দিনে মণ্ডপে মণ্ডপে প্রসাদ বিতরণ এড়ানো হয়েছে। সেই সঙ্গে সন্ধ্যায় আরতিও বন্ধ এবং ভক্ত সমাগম এড়াতে সন্ধ্যার আগে বন্ধ করা হবে পূজামণ্ডপ।

এবারের বিজয়া দশমীতে এবার বিজয়ার শোভাযাত্রা হবে না। মন্দিরগুলো তাদের নিজ নিজ ব্যবস্থাপনায় প্রতিমা বিসর্জনের দেবে বলেও জানিয়েছে পূজা উৎযাপন পরিষদ।

সারা দেশে এবার ৩০ হাজার ২৩১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গতবারের থেকে করোনার কারণে এবার এক হাজার ১৮৫টি মণ্ডপে পূজা কম হচ্ছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম