1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে ৩৪টি পূজা মন্ডপে এলজিআরডি মন্ত্রীর আর্থিক অনুদান

  • প্রকাশকালঃ রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৭৩৮ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :


শারদীয় দূর্গাপূজা উপলক্ষে কুমিল্লার লাকসামে ৩৪টি পূজা মন্ডপে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। রবিবার বিকেলে লাকসাম উপজেলা ও পৌরসভার অধীনস্থ পূজা মন্ডপ সমূহে পূজা উদযাপন কমিটির হাতে মন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদানের খাম হস্তান্তর করা হয়। এসময় পৌর এলাকার ১৮টি মন্ডপে মন্ত্রীর অনুদানের পাশাপাশি পৌর তহবিল থেকেও আর্থিক অনুদান ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়েরে নিজস্ব অর্থায়নে বিভিন্ন সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

বিগত বছরের ধারাবহিকতায় চলমান দূর্গা পূজা উপলক্ষ্যে লাকসাম উপজেলা ও পৌরসভার অধীনস্থ ৩৪টি পূজা মন্ডপে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার টাকা হারে আর্থিক অনুদান দেয়া হয়েছে। এসময় পৌর এলাকার ১৮টি মন্ডপে মন্ত্রীর অনুদানের পাশাপাশি পৌর তহবিল থেকে আরো ৫ হাজার টাকার আর্থিক অনুদান এবং পৌর মেয়র অধ্যাপক আবুল খায়েরে নিজস্ব অর্থায়নে মাস্ক, গ্লাভস্, হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।


আর্থিক অনুদান হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইউনুস ভূ্ইঁয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাক আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য ডা. রাজিব কুমার সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, পৌর প্যানেল মেয়র বাহার উদ্দিন, কাউন্সিলর আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, মোহাম্মদ উল্লাহ, খলিলুর রহমান, নাসিমা সুলতানা, উপজেলা যুবলীগ সদস্য মোঃ মনিরুল ইসলাম রতন, মোশারফ হোসেন মজুঃ, মনির হোসেন, নিমাই সাহা, আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, পৌর ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল কাদের শাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খাঁন স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ।
এর আগে লাকসাম উপজেলা ও পৌরসভার অধীনস্থ ৩৪টি পূজা মন্ডপে সরকারি বরাদ্দে ১৭ হাজার ৫ শ’ টাকা হারে আর্থিক অনুদান দেয়া হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম