1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

‘ট্রিপল আর’ সিনেমার টিজার নিয়ে বিতর্ক

  • প্রকাশকালঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৪৫৪ জন পড়েছেন
বিনোদন ডেস্ক :

কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে জনপ্রিয় তেলেগু অভিনেতা জুনিয়র এনটিআরের নতুন সিনেমা ‘ট্রিপল আর’ এর ফার্স্ট লুক। আর সেই টিজার শেয়ার করেছিলেন আরেক তারকা রাম চরণ। ‘বাহুবলী’ খ্যাত পরিচালক এস এস রাজামৌলির পরিচালনায় দাক্ষিণাত্যের জনপ্রিয় আদিবাসী নেতা কোমারাম ভীমের চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর।

ফার্স্ট লুকে মাথায় পরেছিলেন মুসলিমদের ‘ফেজ টুপি’। আর তাতেই ক্ষুব্ধ দক্ষিণ ভারতের আদিবাসীরা। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কোমারাম ভীমের নাতি সোনে রাও।

টিজারের প্রথমে আদিবাসী যোদ্ধা কোমারাম ভীমের গেরিলা যুদ্ধের কৌশল দেখানো হলেও পরে এনটিআরের মাথায় ‘ফেজ টুপি’ দেখা যায়। এতেই আপত্তি জানিয়েছেন আদিলাবাদ এলাকার আদিবাসীরা।

ক্ষোভ প্রকাশ করে কোমারাম ভীমের নাতি সোনে রাও বলেন, পরিচালকের উচিত ছিল আগে তাদের সঙ্গে যোগাযোগ করা। কোমারম ভীমের সম্পর্কে সম্পূ্র্ণ তথ্য জেনে নেওয়া। দাক্ষিণাত্যের আদিবাসীদের কাছে ভীম ঈশ্বর তূল্য। ইতিহাসকে এভাবে বিকৃত করা যায় না বলেও জানান সোনে রাও।

রাজামৌলির কাছে তাঁর আবেদন, অবিলম্বে ভীমের এই মুসলিম পোশাকের দৃশ্য বাদ দেওয়া হোক। তা না হলে বৃহত্তর আন্দোলনের কথা ভাবছেন তারা।

প্রাক স্বাধীনতার সময়ের কাহিনি তুলে ধরবে রাজামৌলির নতুন ছবি। ‘রাইজ রোর রিভল্ট’, এই তিন শব্দের প্রথম অক্ষর নিয়েই ছবির নাম দেওয়া হয়েছে। কেন্দ্রে স্বাধীনতাকামী দুই বীর যোদ্ধা কোমারাম ভীম ও আলুরি সীতারামা রাজু। ভীমের চরিত্রে জুনিয়র এনটিআরের পাশপাশি রাজুর চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে অজয় দেবগন এবং আলিয়া ভাটকে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম