1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নিশ্চিত জয়ের পথে বাইডেন

  • প্রকাশকালঃ শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৩২৪ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : ব্যাটলগ্রাউন্ড জর্জিয়ায়ও ভোটের ব্যবধানে ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন। ১৬ ইলেকটোরাল ভোটের রাজ্যটিতে জয়ী হলেই তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন।

তবে শুক্রবার মার্কিন গণমাধ্যম বলছে, ভোট গণনা এখনো বাকি আছে। এর আগে ২০১৬ সালের নির্বাচনে এই রাজ্যে পাঁচ শতাংশ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সেখানে ভোট গণনা শুরু হলে প্রথম দিকে ট্রাম্পের থেকে পিছিয়ে ছিলেন বাইডেন। কিন্তু শেষের দিকে এসে ৯১৭ ভোটে এগিয়ে গেছেন।

এ রাজ্যে ভোট পড়েছে ৪৯ লাখ ৫৮ হাজার ১৯১টি। তার মধ্যে ৯৯ শতাংশ ভোট ইতোমধ্যে গণনা করা হয়েছে। শতাংশের হিসাবে দুজনেই এখন পর্যন্ত পেয়েছেছন ৪৯ দশমিক ৪ শতাংশ করে ভোট।

প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন প্রার্থীকে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। বাইডেন ইতিমধ্যে ২৬৪টি পেয়ে এগিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে।

উইসকনসিন ও মিশিগানে বিজয়ের মাধ্যমে হোয়াইট হাউসে যাওয়ার পথ সহজ করে নেন সাবেক এ ভাইস প্রেসিডেন্ট। বুধবার রাতভর চেষ্টার পর উসকনসিনের ভোট গণনা শেষ করেন কর্মকর্তারা। রাজ্যটির ১০ ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।

যদিও ভোট গণনা শেষ হওয়ার আগেই অনেকটা আজগুবি কায়দায় নিজের বিজয় ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে বসে দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ার বারবার সমালোচনা করে যাচ্ছিলেন তিনি।

নির্বাচনের ফল তার কাছ থেকে চুরি করে নেয়া হচ্ছে বলেও দাবি করেন ট্রাম্প। যদিও নিজের এই দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি এই রিপাবলিকান।

নির্বাচন কর্মকর্তাদের সমালোচনা করে ট্রাম্প বলেন, তারা আমার কাছ থেকে নির্বাচন চুরি করে নিচ্ছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম