1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নোয়াখালীতে সড়কে প্রাণ গেল গৃহবধূর

  • প্রকাশকালঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৪০৩ জন পড়েছেন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক্টরচাপায় সিএনজি চালিত অটোরিকশাযাত্রী শাহিন আক্তার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাঠানবাড়ীসংলগ্ন বেড়ি বাঁধের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন আক্তার কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের বাবুল হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জেলা শহর মাইজদী থেকে একটি অটোরিকশায় কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর নিজ বাড়িতে যাচ্ছিলেন শাহিনসহ তিনজন।

পথে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের পাঠানবাড়ীসংলগ্ন বেড়ি বাঁধের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি হ্যান্ডটলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে শাহিন আক্তার নিহত ও চালকসহ আরও তিনজন আহত হন। আহত দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম