1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ট্রাম্পকে তালাক দিতে যাচ্ছেন মেলানিয়া!

  • প্রকাশকালঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৩৭৯ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক :  ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল দাবি করেছে, ট্রাম্পকে তালাক দিতে যাচ্ছেন মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউজ থেকে বের হওয়ার অপেক্ষায় দিন গুণছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই চুপ রয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। নির্বাচনের পর থেকে প্রকাশ্যেও দেখা যায়নি তাকে। এবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল দাবি করছে, ক্ষমতা ছাড়ার পরই ট্রাম্পকে তালাক দেবেন মেলানিয়া।

হোয়াইট হাউজের দু’জন সাবেক উপদেষ্টার বরাত দিয়ে এক প্রতিবেদনে ডেইলি মেইল জানিয়েছে, হোয়াইট হাউজ থেকে বের হয়ে যাওয়ার জন্য দিন গুণছেন তিনি। প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্পকে তালাক দিলে ক্ষমতার জোরে মেলানিয়াকে শাস্তি দিতে পারেন ট্রাম্প। এমন আশঙ্কায় হোয়াইট হাউজ থেকে বের হওয়ার অপেক্ষায় মেলানিয়া।

ট্রাম্পের সাবেক সহযোগী ওমারোসা ম্যানিগল্ট নিউম্যান ডেইলি মেইলকে জানিয়েছেন, ট্রাম্প দম্পতির ১৫ বছরের বিবাহিত জীবন শেষ। এদিকে, আরেক সাবেক সহযোগী স্টেফানি ওলকফ দাবি করেন, ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্পের দাম্পত্য জীবন মূলত ‘বাণিজ্যিক লেনদেনভিত্তিক’।

স্টেফানির দাবি, বিবাহ বিচ্ছেদের পর ট্রাম্পের সম্পত্তির কতটুকু অংশ তিনি ও তাদের ছেলে ব্যারন ট্রাম্প পাবেন তা নিয়ে আগেই ট্রাম্পের সঙ্গে চুক্তি করেছেন মেলানিয়া।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম