1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ঢাকা-১৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত আ’লীগের হাবিব

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৪০১ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে এ তথ্য জানা যায়। এছাড়া নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১৪টি ওয়ার্ডে মোট ২শ’১৭টি কেন্দ্রে ইভিএম-এ নেয়া হয় ভোট। দিনের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা যায়।

এদিকে নির্বাচন নিয়ে বিএনপি’র অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন, ‘ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’ ভোটার উপস্থিতি কম বিষয়ে তিনি বলেন, ‘ভোটার কেন্দ্রে যাবে কি-না; এটা তাদের বিষয়।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র পাঁচ দিনেও ফলাফল দিতে পারেনি; বাংলাদেশ পারে, যা তাদের জন্য শিক্ষনীয়।’

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনেই ভোটগ্রহণ চলে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১শ’৮৮। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫ জন; নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩ জন।

নির্বাচনে লড়েন ৬ জন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপি’র এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপি’র মো. মহিববুল্লা বাহার।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম