1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • প্রকাশকালঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৪৮৪ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম  :
সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে লাকসাম উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক আবুল খায়েরের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক মোঃ দলিলুর রহমান মানিকের সঞ্চালনায় বর্ধিত সভায় উপজেলা যুবলীগের সদস্য হিসেবে কান্দিরপাড় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শিহাব খান, সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ও আজগরা ইউনিয়ন যুবলীগ নেতা নজরুল ইসলাম মজুমদারকে মনোনীত করা হয়। এছাড়াও সভায় সর্বসম্মতিক্রমে আজগরা ইউনিয়ন যুবলীগের পূর্বোক্ত কমিটি বিলুপ্ত করে গিয়াস উদ্দিন টিটুকে ইউনিয়ন যুবলীগের আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
সভায় উপজেলা যুবলীগের সদস্য মনিরুল ইসলাম রতন, মোশারফ হোসেন মজুমদার, আবদুল আলিম দিদার, মনির হোসেন, মোহাম্মদ উল্লাহ, গোলাম কিবরিয়া সুমন, ওমর ফারুক, মাহবুব মোর্শেদ ফারুক, আব্দুল কাদের, সাজেদুল ইসলাম সজল, কাজী নাসির উদ্দিন রাশেদ, মাসুদ পারভেজ রনি, গিয়াস উদ্দিন টিটু, নিমাই সাহা, মহিন উদ্দিন, আবু ইউসুফ, পৌর ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল কাদের শাহীন, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ লিটন, আজগরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, নুরুন্নবী রতন, উত্তরদা ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, লাকসাম পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল বারেকসহ উপজেলা যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুবলীগের কার্যক্রমকে অতীতের চেয়ে আরো বেশি গতিশীল করতে স্ব স্ব অবস্থানে থেকে সক্রিয় ভাবে কাজ করার আহবান জানান উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক আবুল খায়ের।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম