1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে এলজিআরডি মন্ত্রীকে যুবলীগ সদস্যদের শুভেচ্ছা

  • প্রকাশকালঃ রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৭০২ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা যুবলীগের নবঘোষিত ৪ সদস্য। উপজেলা যুবলীগ কমিটিতে সদস্য পদে অন্তর্ভুক্ত হওয়ায় শুক্রবার মন্ত্রীর বাসভবনে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান কান্দিরপাড় ইউপি চেয়ার‌্যান ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শিহাব খাঁন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও আজগরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আব্দুল লতিফ মজুমদারের ছেলে নজরুল ইসলাম মজুমদার।
এর আগে শুক্রবার সকালে উপজেলা যুবলীগের বর্ধিত সভায় উপজেলা যুবলীগের সদস্য হিসেবে তাদের নাম ঘোষনা করা হয়। সততা ও নিষ্ঠার সাথে রাজনীতিক কার্যক্রম পরিচালনা করতে যুবলীগ সদস্যদের নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে যুবলীগ নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। অতীতের ন্যায় আগামী দিনেও সুশৃঙ্খল রাজনীতির মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম