1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

২৪ নভেম্বর শুরু বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ

  • প্রকাশকালঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৫৮৬ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক :

বেক্সিমকো ঢাকা-মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ দিয়ে আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি ক্রিকেট কাপ। আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের পূর্নাঙ্গ সূচী ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২৪ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী দিন দু’টি ম্যাচ হবে। দুপুর ১টা ৩০ মিনিটে লড়বে বেক্সিমকো ঢাকা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহী। ঐ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং জেমকন খুলনা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

ডাবল লিগ পদ্ধতিতে টি-টুয়েন্টি কাপে ফাইনালসহ মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন দু’টি করে ম্যাচ হবে। প্রত্যক ম্যাচের পরদিন বিরতি থাকছে। ১২ ডিসেম্বর শেষ হবে লিগ পর্বের খেলা। ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে প্লে-অফ। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। ফাইনালের জন্য ১৯ ডিসেম্বর রিজার্ভ ডে রাখা হয়েছে।

শুক্রবার বাদে অন্যান্য দিন প্রথম খেলা শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। দিনের দ্বিতীয় ম্যাচ হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

আর শুক্রবার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বেলা দুইটায় এবং দ্বিতীয় ম্যাচ হবে সন্ধ্যা ৭টায়। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের পূর্ণাঙ্গ সূচী:

তারিখ দিনের প্রথম ম্যাচ দিনের প্রথম ম্যাচ ভেন্যু

২৪ নভেম্বর বেক্সিমকো ঢাকা-মিনিস্টার গ্রুপ রাজশাহী (দুপুর ১টা ৩০) ফরচুন বরিশাল-জেমকন খুলনা (সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

২৬ নভেম্বর জেমকন খুলনা-মিনিস্টার গ্রুপ রাজশাহী (দুপুর ১টা ৩০) গাজী গ্রুপ চট্টগ্রাম-বেক্সিমকো ঢাকা (সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

২৮ নভেম্বর জেমকন খুলনা-গাজী গ্রুপ চট্টগ্রাম (দুপুর ১টা ৩০) মিনিস্টার গ্রুপ রাজশাহী-ফরচুন বরিশাল (সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

৩০ নভেম্বর ফরচুন বরিশাল-গাজী গ্রুপ চট্টগ্রাম (দুপুর ১টা ৩০) বেক্সিমকো ঢাকা-জেমকন খুলনা (সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

২ ডিসেম্বর ফরচুন বরিশাল-বেক্সিমকো ঢাকা (দুপুর ১টা ৩০) মিনিস্টার গ্রুপ রাজশাহী-গাজী গ্রুপ চট্টগ্রাম (সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

৪ ডিসেম্বর ফরচুন বরিশাল-জেমকন খুলনা (দুপুর ২টা) বেক্সিমকো ঢাকা-মিনিস্টার গ্রুপ রাজশাহী (সন্ধ্যা ৭টা) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

৬ ডিসেম্বর বেক্সিমকো ঢাকা-গাজী গ্রুপ চট্টগ্রাম (দুপুর ১টা ৩০) জেমকন খুলনা-মিনিস্টার গ্রুপ রাজশাহী (সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে)
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

৮ ডিসেম্বর মিনিস্টার গ্রুপ রাজশাহী-ফরচুন বরিশাল (দুপুর ১টা ৩০) জেমকন খুলনা-গাজী গ্রুপ চট্টগ্রাম (সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

১০ ডিসেম্বর বেক্সিমকো ঢাকা-জেমকন খুলনা (দুপুর ১টা ৩০) ফরচুন বরিশাল-গাজী গ্রুপ চট্টগ্রাম (সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

১২ ডিসেম্বর গাজী গ্রুপ চট্টগ্রাম-মিনিস্টার গ্রুপ রাজশাহী (দুপুর ১টা ৩০) ফরচুন বরিশাল-বেক্সিমকো ঢাকা (সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

১৪ ডিসেম্বর এলিমিনেটর (দুপুর ১টা ৩০) কোয়ালিফাইয়ার-১ (সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

১৫ ডিসেম্বর কোয়ালিফাইয়ার-২ (সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

১৮ ডিসেম্বর ফাইনাল (সন্ধ্যা ৭টা) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম