1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

টিভি পর্দায় আসছে ‘আলাদিন’

  • প্রকাশকালঃ রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৪০০ জন পড়েছেন

বিনোদন ডেস্ক :  অগণিত মানুষের শৈশবের জাদুকরী নায়ক আলাদিন। তার আশ্চর্য প্রদীপের গল্পে কৌতূহল নেই এমন মানুষ কমই পাওয়া যাবে।  আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত টিভি সিরিয়াল ‘আলাদিন’  এবার আসছে মাছরাঙা টেলিভিশনের পর্দায়।

১ ডিসেম্বর থেকে প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে সিরিয়ালটি।

বাগদাদের এক দরিদ্র পরিবারের ছেলে আলাদিন। চোর হলেও দয়ালু, মজার এবং সাহসী ছেলে হিসেবে তার বিশেষ পরিচিতি রয়েছে। তার সবচাইতে বড় স্বপ্ন হলো– বাগদাদের রাজকন্যা ইয়াসমিনের সঙ্গে দেখা করা। ছোটবেলায় প্রথম দেখাতেই রাজকন্যার প্রেমে পড়ে গিয়েছিল সে।

দৈবক্রমে তার হাতে এসে পড়ে এক আশ্চর্য প্রদীপ, যাতে ঘষা লাগার পর এক দৈত্য বেরিয়ে আসে। দৈত্যের অনেক ক্ষমতা। প্রভু আলাদিন যা চায় তা করে সে। তবে কি এই জাদুর প্রদীপের মাধ্যমে আলাদিন পেয়ে যাবে রাজকন্যাকে?

এই প্রদীপের ক্ষমতা দিয়ে কীভাবে সে শত্রুদের মোকাবেলা করে, শেষ পর্যন্ত তার পরিণতি কী হয়- এমন অনেক প্রশ্নের জবাব মিলবে টিভি সিরিয়াল ‘আলাদিন’-এ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম