1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে লাকসামে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশকালঃ রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৫২৫ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবের ভাস্কর্য ভাংচুর, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৬ডিসেম্বর) সকালে লাকসাম উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের নোয়াখালী রেলগেইট এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষা ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খাঁন স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদের নেতেৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছাত্রলীগ নেতা-কর্মীদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ‘বাঙালীর মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ছাত্রনেতারা নেতৃত্ব দিয়েছেন। তাই সাম্প্রতিক প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে প্রতিহত করার আন্দোলনেও ছাত্রদেরকেই নেতৃত্ব দিতে হবে।’
জাতির জনকের ভাস্কর্য ভাংচুর ও তা নিয়ে অপরাজনীতি বন্ধ করার আহবান জানিয়ে বক্তারা বলেন, ‘বিশ্বের প্রায় প্রতিটি দেশেই জাতির জনক এবং শ্রেষ্ঠ সন্তানদের ভাস্কর্য-প্রতিকৃতি রয়েছে। ১৯৭১ সালে যারা বাঙালীর মহান মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিলো, বর্তমানে তাদের উত্তরসুরীরাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও তা নিয়ে অপরাজনীতি করছে। তারা ধর্মকে অপরাজনীতির হাতিয়ার বানিয়ে সরলমনা বাঙালী জাতিকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে। এসব ধর্মবণিকদের শক্ত হাতে প্রতিহত করতে ছাত্রলীগ নেতা-কর্মীদেরকে আহবান জানান।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম