1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে লাকসামে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশকালঃ সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৮১ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ এবং জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লাকসামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা। সোমবার (৭ ডিসেম্বর) সকালে লাকসাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনোহর আলী তোতার সভাপতিত্বে ও মুুক্তিযোদ্ধার সন্তান মোজাম্মেল হক আলমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ননী, মনিরুল আনোয়ার, ইউনুস মিয়া, বিনোদ বিহারী, মোজাম্মেল হোসেন, শহিদুল্লাহ, মমতাজ উদ্দিন, মোস্তফা কামাল, সফিকুর রহমান, আবু তাহের, ডা. আবুল হাসেম, ডা. ফয়েজ, মুক্তিযোদ্ধার সন্তান এটিএম নুরুল হুদা রাজু, রেজওয়ান আহমেদ তানিম, রাশেদুল আনোয়ার বাঁধন, শাহাদাত হোসেন সুজন, ওমর ফারুক, আবু সালেহ মজুমদার, কামরুজ্জামান জনি, ওমর ফারুক খাঁন প্রমুখ।
সমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ‘১৯৭৫ সালে যারা বাঙালীর মহান মুক্তিযুদ্ধের অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে, বর্তমানে তাদের উত্তরসুরীরাই কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের মত জঘন্য অপরাধ করেছে। তারা ধর্মকে অপরাজনীতির হাতিয়ার বানিয়ে সরলমনা বাঙালী জাতিকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এ সমস্ত ধর্মবণিকদের শক্ত হাতে প্রতিহত করতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদেরকে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান বক্তারা।’ বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। স্বাধীনতার মহান স্থপতিকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অবিস্মরনীয় করে রাখতেই দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং প্রতিকৃতি নির্মাণ করেছে বর্তমান সরকার। সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করে বস্তুতপক্ষে কোটি কোটি মুজিবপ্রেমীর অন্তরে আঘাত করেছে পঁচাত্তরের মীর জাফরের প্রেতাত্মারা। তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা সদা প্রস্তুত বলে প্রতিবাদ সমাবেশে হুঁশিয়ারি দেন বক্তারা।’
এর আগে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রয়াত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ-মাহফিল ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম