1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

শীতে যেসব ভুলে ত্বক কালো হয়

  • প্রকাশকালঃ রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৫২৪ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : শীতে প্রকৃতি অনেকটা রুক্ষ হয়ে যায়। এ সময় তাই ত্বকের যত্ন নিতে হয় একটু বেশি। ত্বকের যত্ন নেওয়ার সময় যেসব নিয়ম মেনে চলতে হবে।

এক্সফোলিয়েট কম করুন

শীতে ত্বক বারবার এক্সফোলিয়েট করলে ত্বক শুষ্ক হয়ে উঠতে পারে। তাই শীতে এক্সফোলিয়েট করা থেকে বিরত থাকুন। সপ্তাহে একবার বা খুব বেশি হলে দু’বার এক্সফোলিয়েট করতে পারেন এর বেশি নয়।

ঠান্ডা বা গরম পানিতে মুখ ধোয়া

মুখ ধোয়ার সময় কখনই খুব বেশি ঠান্ডা বা গরম পানি ব্যবহার করা যাবে না। উষ্ণ পানি ব্যবহার করতে হবে। এতে ত্বকের স্বাভাবিকতা বজায় থাকবে।

চালের গুঁড়া

অনেকেই ফর্সা হওয়ার জন্য চালের গুঁড়ার ফেস প্যাক ব্যবহার করে থাকেন। চালের ফেস প্যাক অ্যান্টি-এজিংয়ের জন্য কাজ করে। তবে চালের গুঁড়াতে স্টার্চ থাকে, যা ত্বককে শুষ্ক করে তোলে। তাই শীতেকালে চালের গুঁড়া ব্যবহার করা থেকে বিরত থাকুন।

লেবু

মুখের ত্বক উজ্জ্বল করতে লেবু ব্যবহার করা হয় আমরা জানি। লেবুতে অ্যাসিড রয়েছে, যা ঠান্ডায় ত্বককে শুষ্ক করে তোলে। ঠান্ডায় লেবু ব্যবহারের ফলে অনেক সময় ত্বকে জ্বালা হতে পারে। তাই শীতকালে ত্বকে লেবু ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

বারবার মুখ ধোয়া

শীতে ঘন ঘন মুখ ধোয়ার কারণে ত্বক আরও শুষ্ক হয়ে যায়। তাই শীতে বার বার মুখ ধোয়া থেকে বিরত থাকুন। কারণ এতে মুখের ন্যাচরাল অয়েল কমে যায়। শীতে রাতে ঘুমাতে যাওয়ার আগে মেকআপ তুলতে পানি নয় বরং ভেজা ওয়াইপ ব্যবহার করুন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম