1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

দিনাজপুরে ট্রাক-ট্রেন সংঘর্ষ

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৪০৮ জন পড়েছেন
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের ফুলবাড়ী রেল ক্রসিংয়ে মালবাহী ট্রেনের সাথে মালবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনায় রেলের গেটম্যান সুশান্ত কুমার রায় (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক চালক সাইদুল ইসলাম (৩৪)। নিহত গেটম্যানের বাড়ী পাবনা জেলায়। সোমবার দিবাগত রাত ১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশন মাষ্টার ইসরাফিল সরকার জানান, সোমবার দিবাগত রাত ১টা ৪ মিনিটে বিরামপুর থেকে ছেড়ে আসা ২৩ আপ রকেট মেইল নামক ট্রেন ফুলবাড়ী ষ্টেশনের ১নং লাইনে প্রবেশ করে। কিন্তু এর ১ মিনিট পরে ১টা ৫ মিনিটে স্টেশনের অনুমতি না নিয়ে এমজিবিসি নামক মালবাহী ট্রেনটি ষ্টেশনের ১নং লাইনে প্রবেশের চেষ্টা করে।

ট্রেনটি পার্বতীপুর থেকে মাল নিয়ে ঢাকা যাচ্ছিল। ষ্টেশন থেকে ৫০০ গজ উত্তর দিকে ফুলবাড়ী রেলঘুমটি নামকস্থানে ঠাকুরগাঁও থেকে বগুড়া গামী (ঢাকা মেট্রো-ট-১৪-৯৭১৩) ধান বোঝাই ট্রাকটি ওই রেল ক্রসিং পার হতে গেলে ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রচণ্ড কুয়াশা ছিল। এতে ট্রাকটি ছিটকে রাস্তার সাইডে গিয়ে পড়ে। এসময় ট্রাক চালক সাইদুল ইসলাম সামান্য আহত হন।

তিনি আরও জানান, মঙ্গলবার সকাল ৭টায় ক্রেন যোগে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সড়ানোর সময় ট্রাকের নিচে গেইট কিপার সুশান্ত কুমার দাসের লাশ পাওয়া যায়। দুর্ঘটনার পর থেকে ৫ ঘণ্টা ওই রেল লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ২৩ আপ রকেট মেইল নামক ট্রেনটি ভোর ৬টা ১০ মিনিটে ২নং লাইন দিয়ে ছেড়ে যায়। সকাল ৮টায় মালবাহী ট্রেনটি লাইন থেকে সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ইসরাফিল সরকার জানান আরও জানান,যেহেতু এমজিবিসি মালবাহী ট্রেনটি ষ্টেশনে প্রবেশের অনুমতি ছিল না, তাই গেইট কিপার রেল-গেইট সিগন্যালটি নামায় নি। সেই সময় ওই রেল-গেইট দিয়ে কোন ট্রেন যাওয়ার কথা ছিল না। ট্রেন চালকের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। যদি এমজিবিসি ট্রেনটি ষ্টেশনের ১নং লাইনে প্রবেশ করতো তাহলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতো।

এর আগে গত শনিবার জয়পুরহাটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ১২ জন নিহত হয়। জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ক্রসিংটির গেট খোলা ছিল এবং সংশ্লিষ্ট গেটম্যান ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম