1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম আহবায়ক নির্বাচিত কামরুজ্জামান জনি

  • প্রকাশকালঃ শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৫০৪ জন পড়েছেন

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুমিল্লা জেলা কমান্ড কাউন্সিলের আহবায়ক সাংবাদিক ফয়সাল মবিন পলাশ ও সদস্য সচিব মাসুম আলম পলাশ এর সহযোগিতায় কুমিল্লা জেলা কমান্ড কাউন্সিলের হাতকে আরও শক্তিশালী ও মজবুত করতে সাংবাদিক কামরুজ্জামান জনি ও আতিকুর রহমান সিক্দার যুগ্ম আহবায়ক করা হয়েছে।

এছাড়া মোঃ ওমর ফারুক ও উজ্জ্বল হোসেন তুহিনকে যুগ্ম সদস্য সচিব, খন্দকার মিজান আজাদ ও আবু নাসেরকে সহ সাংগঠনিক সম্পাদক এবং মোঃ শরীফুল ইসলামকে যুগ্ম দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোলাইমান মিয়া ও মহাসচিব মোঃ সফিকুল ইসলাম বাবুর যৌথ স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত নেয়া হয়।

যার সূত্রঃ- জামুকা পত্র নম্বর ১০২ তাং ২২ এপ্রিল ২০১৮ ইং স্মারকে বলা হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুমিল্লা জেলা কমান্ড কাউন্সিলকে শক্তিশালী একটি কমিটি করার লক্ষ্যে এই উদ্দোগ নেয়া হয়েছে।

সাংবাদিক কামরুজ্জামান জনি জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের পোম্বাইশ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু জাহের এর বড় ছেলে। তার বাবা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আড্ডা ইউনিয়ন কমান্ডার ছিলেন।

কামরুজ্জামান জনি দৈনিক প্রথম আলো, এবিসি রেডিও, দৈনিক জনতা, দৈনিক আজকালের খবর সহ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকা, রেডিও, টেলিভিশনে সুনামের সহিত সাংবাদিকতা করে আসছেন।

বর্তমানে তিনি তার নিজের মালিকানাধীন পত্রিকা মুক্তি কামি জনতার কাগজ ‘মুক্তির লড়াই’র সম্পাদক ও প্রকাশক হিসেবে রয়েছেন। এছাড়াও তিনি আলোকিত দেশ টুয়েন্টি ফোর নামের আর একটি জনপ্রিয় অনলাইন পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম