1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে মেয়র ও কাউন্সিলর পদে ২১ প্রার্থীর মনোয়নপত্র দাখিল : ভোট ছাড়াই নির্বাচিত হচ্ছেন ৯ জন

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৫৭৭ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :

তৃতীয় দফায় আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার পর্যন্ত কুমিল্লার লাকসাম পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের ও বিএনপি মনোনীত প্রার্থী বেলাল রহমান মজুমদার।
এদিকে সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মোহাম্মদ উল্লাহ, ২নং ওয়ার্ডে খলিলুর রহমান, ৩নং ওয়ার্ডে অ্যাডভোকেট মাসুদ হাছান, ৪নং ওয়ার্ডে মোঃ আব্দুল আজিজ, ৫নং ওয়ার্ডে মনসুর আহমদ মুন্সি ও আবুল কাশেম, ৬নং ওয়ার্ডে আবু সায়েদ বাচ্চু, রুহুল আমিন, বেলায়েত হোসেন, আবুল হোসেন বাবুল, জসিম উদ্দিন, সুজন হোসেন, ৭নং ওয়ার্ডে মোঃ শাহজাহান মজুমদার ও সোহেল রানা, ৮নং ওয়ার্ডে মোঃ দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ডে গোলাম রাব্বানী মজুমদার এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে নাসিমা আক্তার, ৪,৫,৬নং ওয়ার্ডে নাসিমা সুলতানা ও ৭,৮,৯নং ওয়ার্ডে মুশফিকা আলম মিতা মনোনয়নপত্র দাখিল করেন। রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসানের নিকট প্রার্থীরা এ মনোনয়পত্র দাখিল করেন।
এদিকে, একাধিক প্রার্থী না থাকায় ছয়জন সাধারণ কাউন্সিলর ও তিনজন সংরক্ষিত নারী কাউন্সিলর ভোট ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম