1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নানা অপকর্ম ও শ্লীলতাহানির অভিযোগে দালাল তাহেরের বিরুদ্ধে লাকসামে সংবাদ সম্মেলন

  • প্রকাশকালঃ শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৭৫৮ জন পড়েছেন

লাকসাম প্রতিনিধি :
লাকসামে থানার দালালি করে টাকা আত্মসাৎ, মিথ্যা মামলার হুমকি-ধমকি এবং গৃহবধূদের শ্লীলতাহানি চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁও এলাকার কয়েকজন গৃহবধূ। শনিবার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পশ্চিমগাঁও এলাকার আজহারুল হকের স্ত্রী নাসরিন আক্তার, ওমর ফারুকের স্ত্রী ফেরদৌস বেগম ও রবিউল আলমের স্ত্রী রিনা বেগম।
লিখিত বক্তব্যে অভিযোগকারী গৃহবধূরা বলেন, ‘উত্তর পশ্চিমগাঁও রাজঘাট এলাকার মৃত রমজান আলীর ছেলে আবু তাহের স্থানীয় বাসিন্দাদের কাছে থানার দালাল হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে সে তার ছেলে সন্ত্রাসী রুবেলের সহযোগিতায় এলাকার নিরীহ মানুষকে জিম্মি করে টাকা আত্মসাৎ এবং মিথ্যা মামলাসহ বিভিন্ন ধরণের হুমকি-ধমকি দিয়ে আসছে। তাদের পিতা-পুত্রের নির্যাতনে অত্র এলাকার বাসিন্দারা অতিষ্ঠ। তারা নিজ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের অপচেষ্টা চালাচ্ছে। রুবেলের বিরুদ্ধে লাকসাম থানায় একাধিক মামলা রয়েছে। থানার দালালির সুবাদে আবু তাহের আমাদেরকে আইনি সহায়তার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে আমাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে। শনিবার (৯ জানুয়ারি) সকালে আমরা পাওনা টাকা চাইতে গেলে সে তার ভাই আবুল কাশেমকে নিয়ে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে দেশীয় অস্ত্রশস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং আমাদের শ্লীলতাহানির চেষ্টা করে। এ বিষয় কাউকে অবগত করলে সে আমাদেরকে মারধর এবং মিথ্যা মামলা দিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেয়ারও হুমকি দিয়েছে।’
অভিযুক্ত আবু তাহের এবং তার ছেলে রুবেলের রোষানল থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন অভিযোগকারী গৃহবধূরা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম