1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সাতক্ষীরায় বাস খাদে পড়ে নিহত ২, আহত ১৫

  • প্রকাশকালঃ রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৩২৬ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায় যাত্রীবাহী বাস মাছের ঘেরে পড়ে দুইজন নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

দুর্ঘটনায় নিহত হয়েছেন শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের রামপদ মন্ডল, অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, খুলনা থেকে যাত্রীবাহী বাসটি শাকদাহ এলাকায় পৌঁছালে পৃথক আরেকটি যাত্রীবাহী বাসকে ক্রস করতে দিয়ে এ দুর্ঘটনা ঘটে। একটি বাস মাছের ঘেরে ঢুকে যায়, অন্য বাসটি দ্রুতগতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, হাসপাতালে এখনো পর্যন্ত ১২ জনকে ভর্তি করা হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৪ থেকে ১৫ জন। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বাভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালে ভর্তিদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানতে পেরেছি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম