1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মাঘের শীতে কাঁপছে পঞ্চগড়

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৪২৯ জন পড়েছেন

পঞ্চগড় প্রতিনিধি : উত্তরের জেলা পঞ্চগড়ে আবারো বাড়ছে শীতের প্রকোপ। মাঘের প্রথম দিন থেকে শীতের তীব্রতা বাড়ছে পাল্লা দিয়ে। গতকাল সোমবারও (১৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ বাড়লেও শীতের তীব্রতা রয়েছে আগের মতোই। এখন দিনের বেশিরভাগ সময়ই কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। সেইসঙ্গে থেমে থেমে বইছে উত্তুরে বাতাস। দুপুরে অল্প সময়ের জন্য সূর্যের মুখ দেখা গেলেও মিলছে না কাঙ্খিত উত্তাপ। আবার সন্ধ্যা নামার সাথে সাথে ঘন কুয়াশার সাথে সাথে বাতাসের গতিও বাড়তে থাকে। যানবাহনগুলো দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

শীতের প্রকোপ বাড়ায় দুর্ভোগে পড়েছে পঞ্চগড়ের নিম্ন আয়ের মানুষেরা। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় কষ্টে পড়েছে তারা। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। জেলায় সরকারি বেসরকারিভাবে ৩০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কিন্তু তা এ জেলার বিরাট অঙ্কের দরিদ্র শীতার্তের তুলনায় খুবই কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম