1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে ফাহিম স্মৃতি ফাউন্ডেশনের শুভ উদ্বোধন

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ৫৮৯ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম  :


কুমিল্লার লাকসামে মরহুম ফেরদৌস আলম ফাহিমের আত্মার মাগফেরাত কামনা ও স্মৃতির স্বরনার্থে “ফাহিম ফাউন্ডেশনের” শুভ উদ্বোধন করা হয়েছে। ২১জানুয়ারী বৃহস্পাতিবার সকালে ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার প্রায় দেড় শতাধিক গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, স্কুল ড্রেস, অসহায়দের মাঝে খাদ্য, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী।
ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মরহুম ফাহিমের পিতা অধ্যাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর ৬নং ওয়ার্ড নব-নির্বাচিত কাউন্সিলর আবু ছায়েদ বাচ্চু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহ জাহান মজুঃ, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, কান্দিরপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন সাখন, পৌর আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ফেরদৌস আলম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি খোরশেদ আলম প্রমুখ।
উল্লেখ্য : লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলমের একমাত্র ছেলে মরহুম ফেরদৌস আলম ফাহিম গত বছরের ১৮ অক্টোবর আকস্মিক মৃত্যুবরণ করে। এতে পরিবার ও রাজনৈতিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে। তার আত্মার মাগফেরাত কামনা ও স্মৃতি রক্ষার্থে গরীব, মেধাবী শিক্ষার্থী ও অসহায় মানুষের কল্যাণে কাজ করার লক্ষে “ফাহিম ফাউন্ডেশন” নামের এই সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম