1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আজও দুর্দান্ত ছিলো মুস্তাফিজ

  • প্রকাশকালঃ শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩৩৩ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : বাজে সময়, ফর্মহীনতা, চোট সবকিছু পেছনে ফেলে যেন নবজন্ম হতে যাচ্ছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। করোনার দীর্ঘ বিরতি কাটিয়ে দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক সিরিজে তিনি দারুণ ছন্দে আছেন। তার হাতে শোভা পাচ্ছে নতুন সব অস্ত্র। উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ বোলিং করেছেন। তার সুইংগুলো সবার নজর কেড়েছে। আজ চলতি দ্বিতীয় ওয়ানডেতেও দ্য ফিজ স্বরূপে দেখা দিয়েছেন।

আজও উইন্ডিজ আগে ব্যাট করতে নেমেছিল। প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে এই ম্যাচেও অসাধারণ বোলিং করেন মুস্তাফিজ। ডানহাতি ব্যাটসম্যানের জন্য তার ভেতরে ঢোকা ডেলিভারির উন্নতির ছাপ দেখা গেছে। এছাড়াও সুইং, কাটার, লাইন-লেংথে তিনি ছিলেন দুর্দান্ত। ইনিংস শেষে ৭.৫ ওভারে ৩ মেডেন আর ১৫ রান দিয়ে মুস্তাফিজ নিয়েছেন ২ উইকেট।

এছাড়া ক্যারিয়ার সেরা বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। এই নিয়ে দ্বিতীয়বার ওয়ানডে ক্যারিয়ারে ৪ উইকেটের স্বাদ পেলেন এই অফ স্পিনার। দুটিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আগেরবার সিলেটে ২৯ রানে নিয়েছিলেন ৪ উইকেট। এবার ৪ উইকেট নিয়েছেন ২৫ রানের বিনিময়ে। ১০ ওভারে ৩০ রানে ২ উইকেট নেওয়া সাকিবও প্রতিপক্ষকে ভূগিয়েছেন। তবে লাইন-লেংথে ছিলেন অধারাবাহিক নবীন পেসার হাসান মাহমুদ ছিলেন খরুচে। ৯ ওভারে ৫৪ রানে নিয়েছেন ১ উইকেট।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম