1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

এখনও জানা যায়নি সু চি কোথায়

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮৭ জন পড়েছেন

মিয়ানমারের পার্লামেন্ট ভবন। ছবি: আল জাজিরা


নকশী বার্তা ডেস্ক : সেনাবাহিনীর হাতে গ্রেফতারের ২৪ ঘন্টা পরও মিয়ানমারের নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উইং মিন্টসহ সিনিয়র নেতারা কোথায় আছেন তা জানা যায়নি।

সোমবার ভোরে মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ কয়েকজন মন্ত্রীকে আটক করার পর দেশজুড়ে এক বছরের জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী।

এ দিন ভোরের আলো ফোটার আগেই সু চি ও মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্টকে নেপিডো থেকে আটক করে সেনাবাহিনী।

যোগাযোগবিচ্ছিন্ন হওয়ার আগে সু চির দল এনএলডির মুখপাত্র মিয়ো নিয়ুন্ত এএফপিকে এ তথ্য জানান। এরপর থেকে সু চিকে কোথায় রাখা হয়েছে, বিষয়টি স্পষ্ট করেনি সেনাবাহিনী।

এদিকে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) আটক নেতাদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখলের এক দিন পর মঙ্গলবার দলটি এ আহ্বান জানায়।

সোমবারের সেনা অভ্যুত্থানের পর মঙ্গলবার দুপুর পর্যন্ত মিয়ানমারে বড় ধরনের কোনো বিক্ষোভ হয়নি বলে এএফপি জানিয়েছে।

সেনাবাহিনী ক্ষমতা দখলের প্রথমে দিনেই ক্ষমতাচ্যুত অং সান সুচির সরকারের অধিকাংশ সদস্যকে বরখাস্ত করে নতুন লোক নিয়োগ করে। এদের মধ্যে বেশিরভাগই সিনিয়র সেনা কর্মকর্তা।

বার্তা সংস্থা রয়টর্স এবং বিবিসি বার্মিজ বিভাগের সূত্রে জানা গেছে, সুচি সরকারের ২৪ জন মন্ত্রী, উপমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। সেই সাথে নতুন ১১ জন মন্ত্রী নিয়োগ করা হয়েছে ।

নতুন মন্ত্রীদের অধিকাংশই সিনিয়র সেনা কর্মকর্তা। কয়েকজন রয়েছেন সেনা সমর্থিত দল ইউএসডিপির সদস্য।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম