1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চুক্তি মেনে ঘর করছেন নিক-প্রিয়াংকা

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৯৭ জন পড়েছেন

বিনোদন ডেস্ক :

চুক্তি মেনে ঘর করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস। পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, মাসে একবার হলেও তারা দেখা করবেন। এমনই একটি অলিখিত চুক্তি করেই নিক এবং প্রিয়াংকা সাতপাকে বাঁধা পড়েন। এবার সেই গোপন চুক্তির কথা প্রকাশ্যে আনেন প্রিয়াংকা। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে প্রিয়াংকা বলেন, নিক জোনাস এবং তিনি নিজেদের কাজ নিয়ে বেজায় ব্যস্ত। নিজেদের কাজের জন্য কে কখন কোথায় থাকবেন, তা তারা নিজেরাও জানেন না। দূরত্বের কারণে তাদের সম্পর্কে যাতে কোনও ছেদ না পড়ে, তার জন্য আগে থেকেই ব্যবস্থা নেন ‘নিকিয়াঙ্কা’। কাজের জন্য ব্যস্ত থাকলেও, তারা একে অপরকে সময় দেবেন।

মাসে একবার হলেও, একে অপরের কাছে ছুটে আসবেন, কথা বলবেন। নিজেদের মতো করে সময় কাটাবেন। বিয়ের আগে একে অপরকে এভাবেই কথা দিয়ে নিজেদের মধ্যে অলিখিত চুক্তি করেছিলেন প্রিয়াংকা ও নিক। ফলে বিয়ের ২ বছর কেটে গেলেও, দূরত্ব নিয়ে তাদের মধ্যে কখনও কোনও ঝামেলা হয়নি বলে জানান অভিনেত্রী। প্রসঙ্গত,২০১৮ সালে মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিয়াংকা চোপড়া।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম