1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বলিউড কাঁপাতে আসছে মিঠুন চক্রবর্তীর মেয়ে!

  • প্রকাশকালঃ সোমবার, ২৫ মে, ২০২০
  • ৩৭৮ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : বলিউডের জন্য নিজেকে তৈরি করছেন ডিস্কো ডান্সার খ্যাত মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানি চক্রবর্তী। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিভিন্ন পোস্টে সে আভাসই পাওয়া যাচ্ছে। নিজের দারুণ সব ছবি নিয়মিতই শেয়ার করেন ইনস্টাগ্রামে। ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়ে গেছেন তিনি।

সিনেমাটা বেশ ভালোই বোঝেন দিশানি। নিউইয়র্কের ফিল্ম একাডেমি থেকে ইতিমধ্যে স্নাতক শেষ করেছেন। এ বিষয়ে বেশ কয়েকটি প্রশিক্ষণও নিয়েছেন।

মিঠুন চক্রবর্তীর চার সন্তানের মধ্যে একমাত্র মেয়ে দিশানী চক্রবর্তী। তবে তিনি তার ঔরসজাত সন্তান নন।

দিশানীকে এক আস্তাকুঁড়ে ফেলে চলে যায় তার বাবা-মা। পত্রিকায় বিষয়টি পড়ে মিঠুন সিদ্ধান্ত নেন, তিনি ওই শিশুকে দত্তক নেবেন। স্ত্রী যোগিতা বালিও মিঠুনের সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন। প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা করে মিঠুন শেষ পর্যন্ত ফুটফুটে সেই নবজাতিকাকে নিজের পরিবারে নিয়ে আসেন।

নিজের অন্য সন্তানদের থেকেও দিশানীকে বেশি আদর ও ভালবাসা দিয়ে যাচ্ছেন মিঠুন।

অভিনয়ের প্রতি বেশ আগ্রহ দিশানীর। বাবার অনুসারী হয়ে বলিউডে পা রেখেছিলেন মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী। তবে সুপারস্টার বাবার খ্যাতির ধারেকাছেও পৌঁছুতে পারেননি তিনি।

মিঠুনভক্তরা এখন তাকিয়ে আছেন দিশানীর দিকে। দিশানির বলিউড যাত্রা কেমন হয় সে প্রহর গুনছেন সিনেপ্রেমীরা।

তথ্যসূত্র: পিংকভিলা

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম