নকশী বার্তা ডেস্ক : মিরপুর শের-ই-বাংলা জাতিয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির সময় আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন আবদুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস। তাঁদের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করেছিল ক্রিকেটারদের সংস্থা কোয়াব।
আন্তর্জাতিক সম্ভাবনা অনেক আগেই বিলীন হলেও মনের আনন্দেই ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছিলেন রাজ্জাক ও নাফিস। নিশ্চিতভাবেই চালিয়ে যেতেন আরো কিছুদিন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি পাওয়ায় থামতেই হচ্ছে আব্দুর তাঁদেরকে। রাজ্জান হয়েছেন নির্বাচক আর নাফিস চাকরি নিয়েছেন ক্রিকেট অপারেশনস বিভাগে। তাই মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ হচ্ছে না বাংলাদেশ দলের এই সাবেক দুই ক্রিকেটারের।
Leave a Reply