1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সেমিতে সেরেনা জোকোভিচ

  • প্রকাশকালঃ বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬১ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : চোট নিয়েও অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠে গেলেন রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। মঙ্গলবার শেষ আটের রুদ্ধশ্বাস লড়াইয়ে জার্মানির আলেক্সান্ডার জভেরেভকে ৬-৭ (৬/৮), ৬-২, ৪-৬, ৭-৬ (৮/৬) গেমে হারান শীর্ষ বাছাই জোকোভিচ। ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্লাম শিরোপা থেকে আর মাত্র দুটি জয় দূরে এই সার্বিয়ান তারকা।

সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ রুশ চমক আসলান কারাতসেভ। কোয়ার্টার ফাইনালে যিনি হারিয়েছেন গ্রিগর দিমিত্রভকে। গ্র্যান্ড স্লাম ইতিহাসে অভিষেক আসরে সেমিফাইনালে ওঠা প্রথম পুরুষ খেলোয়াড় কারাতসেভ।

এদিকে নারী এককের হাইভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হবেন দুই প্রবল প্রতিদ্বন্দ্বী সেরেনা উইলিয়ামস ও নাওমি ওসাকা।

মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই সিমোনা হালেপকে সরাসরি ৬-৩, ৬-৩ গেমে উড়িয়ে সেমির টিকিট কেটেছেন ২৩টি গ্র্যান্ড স্লামজয়ী মার্কিন কিংবদন্তি সেরেনা। অন্যদিকে তৃতীয় বাছাই ওসাকা ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন তাইওয়ানের সু-ওইকে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম