1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নতুন চমক নিয়ে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল ঘোষণা

  • প্রকাশকালঃ শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১২ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : আসন্ন নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  সবশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও স্পিনার তাইজুল ইসলাম। দলে রয়েছে একটি চমক। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ।

সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরের সময় পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন সাকিব। আর সীমিত ওভারের দলের স্কোয়াডে রাখা হয় না টেস্ট স্পেশালিস্ট বোলার তাইজুলকে।

২০ সদস্যের স্কোয়াডে নতুন যুক্ত হয়েছেন পেসার আল আমিন হোসেন, অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম শেখ।  প্রথমবারের মতো দলে এসেছেন নাসুম আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের মতো নিউজিল্যান্ড সফরেও ওয়ানডে স্কোয়াডে নেই সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে তামিম বাহিনী। সেখানে বিশ্বকাপ সুপার লিগের অধীনে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এক নজরে বাংলাদেশ স্কোয়াড :

তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রুবেল হোসেন, নাসুম আহমেদ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম