1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত লাকসাম উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল 

  • প্রকাশকালঃ বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮৬ জন পড়েছেন
মোজাম্মেল হক আলম :
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত লাকসাম উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারী) সকালে পৌরসভার উত্তর পশ্চিমগাওস্থ লাকসাম ফেয়ার ইন্সটিটিউট মাঠে  অনুষ্ঠিত কাউন্সিলে মুদাফরগঞ্জ এ.ইউ ফাযিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ মুফতি সাইদুল ইসলাম মোনাজেরীকে সভাপতি, মাওলানা সাইফুল ইসলাম আল কাদেরীকে সাধারণ সম্পাদক ও মাওলানা সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কান্দিরপাড় বাগিচাপুর দরবার শরীফের পীর সাহেব মাওলানা সাইফুল ইসলাম আল কাদেরীর সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী আল-আবেদী।
কাউন্সিল উদ্বোধন করেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাংগঠনিক সম্পাদক খাজা আরিফুর রহমান তাহেরী। আমন্ত্রিত মেহমান ছিলেন, শাহরাস্তি রাজাপুর দরবার শরীফের পীর হযরত মাওঃ নাদিমুর রশিদ আল-কাদেরী।
কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের যুগ্ন-মহাসচিব মাওলানা মুহাম্মদ মোশারফ হোসেন হেলালী। বিশেষ অতিথি ছিলেন, সোনাকান্দা কামিল মাদরাসার হেড মুহাদ্দিস শাইখুল হাদিস মাওলানা মোতালেব হোসেন সালেহী, ইসলামিক ফ্রন্ট কুমিল্লা জেলা সভাপতি আলহাজ মীর মোঃ আবু বাকার, মুদাফরগঞ্জ এ.ইউ ফাযিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওঃ আবদুল ওয়াদুদ, শাকেরা দরবার শরীফের পীর সৈয়দ গোলাম মহিউদ্দিন, অর্থ সম্পাদক  এ্যাডভোকেট শাহেদ রেজভী,  লাকসাম উপজেলা সভাপতি আলহাজ মাষ্টার মোঃ মাহবুবুর রহমান।
কাউন্সিলে বিশেষ বক্তা ছিলেন, নুরে মদিনা হজ্ব কাফেলার পরিচালক মাওঃ হাফেজ নুরুল ইসলাম জেহাদী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা নেয়ামত উল্যাহ, মাওঃ ওয়াজি উল্লাহ, মাওঃ আবদুল করিম, মাওলানা বেলায়েত হোসেন জালালী, মাওঃ সফিউল্লাহ, মাওঃ শামছুদ্দোহা জিলানী, মাওঃ হাফেজ আবুল কাশেম, আলহাজ মাওঃ মহিউদ্দিন, মোহাম্মদ হাবিবুর রহমানসহ ওলামায়েকেরাম ও বিভিন্ন দরবারের প্রতিনিধিবৃন্দ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম